শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১:৩০ ঘটিকার সময়,বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে,জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী।

সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র,সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

বক্তারা বলেন,একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *