Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
'সংসদ চলো' কর্মসূচিতে বিস্ফোরক পরিস্থিতি, দিল্লিতে সংঘর্ষের পর ইন্টারনেট সেবা বন্ধ - দৈনিক স্বাধীন সংবাদ

‘সংসদ চলো’ কর্মসূচিতে বিস্ফোরক পরিস্থিতি, দিল্লিতে সংঘর্ষের পর ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা। সোমবার (২০ জুলাই) হাজারো বিক্ষোভকারী নিষেধাজ্ঞা অমান্য করে সংসদের দিকে অগ্রসর হলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ কর্মসূচির ডাক দেয়। তবে দিল্লি পুলিশ আগেই কর্মসূচির অনুমতি না দিয়ে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সকালে বিক্ষোভকারীরা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সিজেপি নেতারা সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। একই সময়ে দলের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক করে তাদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য, NEET পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগের জেরে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই চলমান আন্দোলন আরও জোরদার করে সিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *