সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সূর্য আহমেদ মিঠুন:

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. আমিরুল ইসলাম (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন) সভাপতি এবং সানোয়ার খান (দৈনিক খবর বাংলাদেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— এন.এ.এম. ইফতেখার মোমিন (দৈনিক স্বদেশ বিচিত্রা), সিনিয়র সহ-সভাপতি; অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন (দৈনিক গণমানুষের বাংলাদেশ), সহ-সভাপতি; মো. মনিরুজ্জামান (দৈনিক দিন প্রতিদিন), সহ-সভাপতি; মেহেদী হাসান (দৈনিক আমাদের বসুন্ধরা), সিনিয়র যুগ্ম সম্পাদক; মো. এনামুল হক বাবু (দৈনিক সাগরকুল), যুগ্ম সম্পাদক; ইঞ্জি. মো. আসাদুজ্জামান (ন্যাশনাল টাইমস), সাংগঠনিক সম্পাদক; সঞ্জয় কুমার মালো (দৈনিক স্পষ্টবাদী), কোষাধ্যক্ষ; মো. জাকির হোসেন (দৈনিক সাগরকুল), দপ্তর সম্পাদক; বিন ইয়ামিন (দৈনিক আধুনিক বাংলা), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক; মো. আবু জাহের (মালে মেইল), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক; আসমা উল হুসনা (দৈনিক অগ্রযাত্রা), মহিলা বিষয়ক সম্পাদক; রাশেদা হামিদ অনি (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং আবুল কাশেম শেখ (দৈনিক বিপ্লবী জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. মাসুম বিল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), আব্দুল্লাহ আল জাবের (দৈনিক বাংলার ডাক), মো. আহসান কবীর (জি-২৪ নিউজ), সুস্মিতা আফরিন মুমু (অগ্রগামী নিউজ), মো. মাইনুল ইসলাম (দৈনিক জনচিত্র), মো. ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের কাগজ), মো. আনিসুজ্জামান (জি-২৪ নিউজ) এবং এম. এ. মতিন (দৈনিক সাগরকুল)।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি উল্লেখ্য, এ মাসেই কমিটির অভিষেক অনুষ্ঠান রাজধানীর কোনো অভিজাত ভেন্যুতে বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *