Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সরকারি খাল দখলমুক্ত করতে রায়পুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান: চোখের সামনে সম্বল হারিয়ে কাঁদছেন ব্যবসায়ীরা - দৈনিক স্বাধীন সংবাদ

সরকারি খাল দখলমুক্ত করতে রায়পুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান: চোখের সামনে সম্বল হারিয়ে কাঁদছেন ব্যবসায়ীরা

আবু সায়েদ:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

অভিযান চলাকালে উচ্ছেদকৃত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বহু বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসা স্থানীয় ব্যবসায়ীরা তাদের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

চোখের সামনে নিঃস্ব ব্যবসায়ীরা

ব্যবসায়ীরা ক্ষোভ ও চরম হতাশা প্রকাশ করে অভিযোগ করেন, এসব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানই ছিল তাদের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। কোনো পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার সুযোগ না পেয়ে আকস্মিক এই উচ্ছেদ অভিযানে তারা চরম সংকটে পড়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে এক ব্যবসায়ী বলেন,
“আমাদের আয়ের আর কোনো পথ রইল না। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল। এখন পরিবার চালাব কীভাবে? সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দেব কীভাবে?”

প্রশাসনের অবস্থান

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত করতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ যেমন জরুরি, তেমনি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করে তাদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়াও প্রয়োজন।

উচ্ছেদ অভিযানে প্রায় ৩০টি দোকান ভেঙে ফেলা হয়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী ইতোমধ্যে কিস্তি ও ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ব্যবসা হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *