সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলার প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

মোঃ বাদশা মিয়া: সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক এবং দৈনিক শেষ সংবাদ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক ও সচেতন মহল।
প্রতিবাদকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংবাদিক আব্দুর রাজ্জাক পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সাহসিকতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি এবং পেশাগতভাবে চাপে রাখার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িয়েছে বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্য, কোনো সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনা শুধু সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রকাশের পরিবেশের জন্যও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলেও তারা মন্তব্য করেন।
প্রতিবাদকারীরা অবিলম্বে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *