সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এন আলম রাসেল চৌধুরী:

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার পক্ষ থেকে ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মানে বারইয়ারহাট পৌরসভার শাহ্ আমানত ভি আই পি রেস্টুরেন্টের ৩য় তলায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন, এবং নুরল কবির, মিরসরাই উপজেলা আমির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুল হুদা হামিদী।

ইফতার ও দোয়া মাহফিলে জামায়েতের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং সকলের মিলিত দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিলটি শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *