স্টাফ রিপোর্টার:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক, ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। (১৫ এপ্রিল) বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আশ্রয় প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত ৩ ডাকাতের মধ্যে রয়েছে—
১। কক্সবাজার জেলার সদর থানার খুরুশকুল এলাকার ডেইল পাড়ার বাসিন্দা
মোঃ রাশেদ (১৮)
পিতা: আবুল কালাম, মাতা: রেনু আরা বেগম
২। চট্টগ্রাম রাউজান উপজেলার ৯নং ওয়ার্ড রহমতপাড়া এলাকার বাসিন্দা
মোঃ আকিব (২০)
পিতা: মোঃ মজনু, মাতা: বেবী আক্তার
৩। একই উপজেলার রাউজান থানার আলীখীল ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা
মোঃ রবিন (২৫)
পিতা: আইয়ুব আলী, মাতা: মিনু আরা বেগম
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে এসআই এমরানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১টি দেশীয় তৈরি এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ ও ২ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ৩ ডাকাত সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।