আব্দুল আজিজ আল মাক্কী:
২০২৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা ও বিভিন্ন অস্ত্র দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে হাজারো মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার বিকেল ৩টার দিকে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক শহর সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত হক টাওয়ারের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এবং কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের অর্থসহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রচার সম্পাদক একেএম ফরিদুল আলম, দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডা. আব্দুল জলিলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমির কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নায়েবে আমির মাস্টার আব্দুচ ছোবহান, সাতকানিয়া পৌরসভা আমির হামিদ উদ্দিন আযাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারি জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেরানীহাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাস্তার মাথা মডেল মসজিদে পৌঁছায়। সেখানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।