সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামি গ্রেফতার করেছে

সূর্য আহমেদ মিঠুন: 

সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৬৫টি পুরিয়া হেরোইন, ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক কারবারি ও ১৮৫ লিটার মজুদকৃত ডিজেলসহ ১ জন গ্রেফতার এবং চুরি ও অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত ২ জনসহ মোট ১৩ জন গ্রেফতার করা হয়।

তথ্যানুসারে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *