সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শীতবস্ত্র বিতরণ

নুরুজ্জামান সাউদ:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নেই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান।”

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড, এসও এলাকায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং গোদনাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ থানা ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *