মোঃ ফেরদৌস হোসেন :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে মোট ৫টি ইটভাটাকে ৪,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মুশফিকুর রহমান এবং জনাব শারমিন আক্তার রিমা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ শাহিন আলম। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তুহিন আলম। অভিযানে সংশ্লিষ্ট থানার পুলিশের একটি চৌকশ টিম আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।
জরিমানা প্রাপ্ত ইটভাটার নাম ও অর্থসংখ্যা নিম্নরূপ:
মেসার্স স্মৃতি ব্রিকস, কয়ড়া চরপাড়া, উল্লাপাড়া — ৮০,০০০ টাকা
মেসার্স এইচ এন্ড কে ব্রিকস, দাদপুর, উল্লাপাড়া — ১,০০,০০০ টাকা
মেসার্স বি আর বি ব্রিকস, চড়ুইমুড়ি, উল্লাপাড়া — ১,০০,০০০ টাকা
মেসার্স এম এইচ টি ব্রিকস, মাদলা, শাহজাদপুর — ৭০,০০০ টাকা
মেসার্স জি আর সি ব্রিকস, হরিরামপুর, শাহজাদপুর — ৫০,০০০ টাকা
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।