সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মোঃ মামনুর রশিদের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ২৩/০৫/২০২৬ তারিখে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়া পাড়া এবং কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ (২৫), পিতা- হাবিবুর রহমান, সাং- নয়াপুর কাঠালিয়া পাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক মাহমুদুল হাসান হিমেল (২৯), পিতা- হাবিবুর রহমান, সাং- একই এলাকা; নুর হোসেন (৪০), পিতা- আব্দুর সাত্তার, মাতা- আনোয়ারা বেগম; শফিকুল ইসলাম (৪৮), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা- মোমেনা খাতুন; এবং মোঃ মোখলেস (৪৯), পিতা- আব্দুল খালেক, মাতা- আমেনা বেগম—সাং- বড় চেঙ্গাইন, ইউপি- কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *