অষ্টগ্রাম উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কনিষ্ঠ সাংবাদিক আল আমিন

এ আর সুমন:

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কনিষ্ঠ সাংবাদিক, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য, দৈনিক দেশ বুলেটিন ও জিরো টিভির অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।

তিনি অষ্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানিয়ে আরও বলেন, আমরা যারা কোরবানি দিচ্ছি, তারা যেন কোনো বান্দার নামে নয়, বরং এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করি। পশু কোরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্ব ও হিংসা-বিদ্বেষকেও ত্যাগ করতে হবে।

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিচ্ছন্ন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *