সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাছুম আহম্মেদ (৪৫), পিতা- মৃত আফতাফ উদ্দিন, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- কাঞ্চপুর দক্ষিণপাড়া (খান বাড়ি), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। তিনি সাবেক কাঞ্চপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

অপর গ্রেপ্তারকৃত হলেন সজল ভূঁইয়া (৩৮), পিতা- মোঃ সালাউদ্দিন, মাতা- মৃত কুলসুম বেগম, স্ত্রী- মাহফুজা, সাং- শেখকান্দি দক্ষিণপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, নোয়াগাঁও ইউনিয়ন, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *