সৌদি আরব ভ্রমণে সতর্কতা জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক:

নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাপান সরকার।

বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।

এদিকে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রাখা হয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার এবং বিমানবন্দরগুলোর আশপাশে যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা জাপানি নাগরিকদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *