Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
হায়দ্রাবাদ ফুটবল লীগে নবজাগরণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন - দৈনিক স্বাধীন সংবাদ

হায়দ্রাবাদ ফুটবল লীগে নবজাগরণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের আক্কাস মার্কেট এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘হায়দ্রাবাদ ফুটবল লীগ’ (মিনিবার)-এর চূড়ান্ত ফাইনাল খেলা। ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে লোহাদিরটেক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হায়দ্রাবাদ নবজাগরণ স্পোর্টিং ক্লাব।

পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং পূবাইল থানা ওলামা দলের সদস্য সচিব রবিউল আলম রবির প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের ১ নম্বর সহসভাপতি ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা, ৩৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন মোল্লা, যুব নেতা মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার তুলে দেন। যুবসমাজকে মাদক ও অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আয়োজক ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *