Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অষ্টগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬ - দৈনিক স্বাধীন সংবাদ

অষ্টগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

এ আর সুমন:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আকবর হোসেন (৩৫), শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) ও স্বপন গোয়ালা (২৭)।

তাদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১০, তারিখ: ২০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

একই দিনে ওসির নেতৃত্বে বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর (নতুন মোকাম) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ারপুর গ্রামের নুরুজ আলী (৬০)-কে আটক করে তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-১১, তারিখ ২০ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নুরুজ আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের আরও পাঁচটি মামলা রয়েছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, অষ্টগ্রাম থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *