আড়াইহাজারে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৬ পরীক্ষার্থী

মনিরুল ইসলাম:

সারা দেশের মতো নারায়ণগঞ্জের আড়াইহাজারেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনের বাংলা (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে মোট ৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে কাউকে বহিষ্কার করা হয়নি।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪১৬ জন। এর মধ্যে ৬ জন অনুপস্থিত থাকায় ৪১০ জন পরীক্ষায় অংশ নেয়। রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮৫৪ জন। এর মধ্যে ৩৪ জন অনুপস্থিত থাকায় ৮২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

সুলতানসাদী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৩৪ জন। তাদের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া রোকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল কেন্দ্রে মোট ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।

চারটি কেন্দ্র মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫০০ জন। এর মধ্যে ১ হাজার ৪৫৪ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৪৬ জন অনুপস্থিত ছিল। রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব অধ্যাপক আক্তারউজ্জামান জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রেই অসদুপায় অবলম্বনের অভিযোগে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *