Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার বিচারক আঁখি আলমগীর - দৈনিক স্বাধীন সংবাদ

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার বিচারক আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েস অব বাংলাদেশ’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে আরও থাকছেন দেশের সংগীতাঙ্গনের চার বিশিষ্ট ব্যক্তিত্ব— ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার ও শওকত আলী ইমন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল, অভিনেতা ও গায়ক তাহসান খান।

জানা গেছে, বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU)। তবে এবারই প্রথম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোভিশনের আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে।

এ লক্ষ্যেই বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতে আয়োজন করা হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। এরপর নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস অংশ নেবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *