Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইরানের এক শর্তেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে কী মানতে হবে? - দৈনিক স্বাধীন সংবাদ

ইরানের এক শর্তেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে কী মানতে হবে?

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি খোলার বিষয়টি ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি ইরানের নির্ধারিত ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের’ ওপর নির্ভর করছে।

তিনি বলেন, ইরানের কাছে হরমুজ প্রণালি কেবল একটি অর্থনৈতিক জলপথ নয়; এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ একটি উপাদান।

মোহেবি বলেন, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। পাশাপাশি আঞ্চলিক আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এসব শর্ত পূরণ হওয়ার পরই প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলে দেওয়া হবে।

আইআরজিসির বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর সিদ্ধান্ত শুধু ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে না। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর কোনো সমঝোতা এবং ইরানের শর্ত পূরণের বিষয়টিও এর সঙ্গে সরাসরি যুক্ত বলে ইঙ্গিত দিয়েছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *