ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে কক্ষ ছাড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যায়।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে তাৎক্ষণিকভাবে সম্মেলন কক্ষ ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *