Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাতি ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে প্রধান দুইজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত ২৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযোগকারী রহিম উদ্দিন (২৮), পিতা—সোনা মিয়া, মধ্যম শিয়াপাড়া (৭ নম্বর ওয়ার্ড), ঈদগাঁও ইউনিয়নের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আসামিরা তার পথরোধ করে মারধর করেন এবং সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিয়াপাড়া এলাকা থেকে মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. ফারুক মিয়া (৪২), পিতা—মৃত আলী মিয়া, সাং—মধ্যম শিয়াপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার।
২. মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া (২৭), পিতা—মৃত জাফর আলম প্রকাশ গফুর, সাং—দরগাহপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *