ঈদুল আজহা উপলক্ষে উত্তর সাকুচিয়া বাসীকে শুভেচ্ছা জানালেন প্রশাসক নাছির উদ্দিন

মোঃ আব্দুল গফুর সিকদার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা সমবায় অফিসার ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাছির উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধির বার্তা। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, দূর হোক সকল দুঃখ-কষ্ট এবং ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

মোঃ নাছির উদ্দিন বলেন, “আসুন, ঈদের এই মহিমান্বিত দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত হাজিরহাট ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার করি।”

সবশেষে তিনি ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *