নিজস্ব প্রতিবেদক:
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (৩ অক্টোবর) তারা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় দুই পক্ষের মধ্যে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি পারস্পরিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির ‘ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি’র সদস্য ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে ভবিষ্যতেও সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বরিস তাদিচ ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।