Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
এ.টি.এম. নুরুল বশরের রোগমুক্তি কামনায় কুতুবদিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল - দৈনিক স্বাধীন সংবাদ

এ.টি.এম. নুরুল বশরের রোগমুক্তি কামনায় কুতুবদিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৃতী সন্তান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় কুতুবদিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বড়ঘোপ গোলদারপাড়া তা’লিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন তাজুল ইসলাম কাজল।

দোয়া মাহফিলে এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনা করে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

আয়োজক তাজুল ইসলাম কাজল বলেন, এ.টি.এম. নুরুল বশর চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁর অসুস্থতার খবরে কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

মোনাজাতে মহান আল্লাহর কাছে এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর ওপর রহমত নাজিল, শিফায়ে আজিলা ও কামিলা এবং সুস্থ-স্বাভাবিক জীবন দানের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *