Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক - দৈনিক স্বাধীন সংবাদ

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের অভিযানে সেনাবাহিনীর ভুয়া স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার থেকে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবেক ল্যান্স কর্পোরাল ওবায়দুল হাসান (৪১) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ওবায়দুল হাসান বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ির মৃত দেলোয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার (ঢাকা মেট্রো-ঘ ২১-৩২২৩) সন্দেহজনক মনে হলে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করতে চান। এ সময় চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে গাড়িটি আটকে যায়।

পালানোর চেষ্টাকালে ল্যান্ডক্রুজারটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী আহত হন। এ সময় কয়েকজন পথচারী ও দায়িত্বরত পুলিশ সদস্যও আহত হন। এছাড়া পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং সাবেক ল্যান্স কর্পোরাল ওবায়দুল হাসানকে আটক করা হয়।

পুলিশ সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *