মোশাররফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনার কলমাকান্দায় সাদ্দাম হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানায় ধরনা দিচ্ছেন নিহতের বাবা ও মামলার বাদী আব্দুল হাসিম। মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজনরা।
সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠানের তথ্যচিত্রে উঠে এসেছে এমন চিত্র। নিহত সাদ্দাম হোসেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামের মো. আব্দুল হাসিমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে একই গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. জামাল মিয়ার সঙ্গে পূর্বের একটি মামলার জের ধরে কাশেম আলীর ছেলে হাদিস মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিহতের বাবা আব্দুল হাসিম বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. জামাল মিয়াসহ ২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। থানার মামলা নম্বর ১।
তবে মামলা দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ছেলেকে হারিয়ে তারা এমনিতেই অসহায় অবস্থায় রয়েছেন। তার ওপর মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, সাদ্দাম হত্যার সুষ্ঠু তদন্ত ও জ