Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ‘তিন সিন্ডিকেটের’ প্রভাব, অভিযোগের কেন্দ্রে ফোরকান - দৈনিক স্বাধীন সংবাদ

কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ‘তিন সিন্ডিকেটের’ প্রভাব, অভিযোগের কেন্দ্রে ফোরকান

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কার্যালয়টির কার্যক্রম একটি প্রভাবশালী চক্র বা ‘তিন সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে চলে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মো. ফোরকানের নাম।

অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন শাকিল হোসেন। একই কার্যালয়ের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. ফোরকান ক্ষমতার প্রভাব খাটিয়ে হিসাবরক্ষকের চেয়ার ও দায়িত্বও নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফাকে ঘিরেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর উত্তম এম. শাজাহান ওমরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. শহিদের নামও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত গ্রহণে তিনটি পৃথক সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর মধ্যে মো. ফোরকানকে একটি সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *