রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মো. মনির মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ভবনের পশ্চিম পাশের কক্ষ থেকে ৪০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *