Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত - দৈনিক স্বাধীন সংবাদ

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত

খসরু মৃধা,জ্যেষ্ঠ প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে তার বোন শাহনাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। শুক্রবার বিকেলে ‘কথা আছে’ বলে ফোন করে শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন তিনি।

বাজারে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনের দিকে গুরুতর আঘাতের চিহ্নসহ আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *