কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর কোমলমতি শিশু শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া হানিফ দেওয়ানের বাড়িতে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা (৪০) পলাতক রয়েছে বলে জানা গেছে।

নির্যাতিত শিশু শিক্ষার্থী অটো চালক আসাব উদ্দিন দেওয়ানের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার সকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভিকটিমের মা জানান -আমি সেলাই (দর্জি) কাজ করি।

হানিফ কন্টাক্টরের স্ত্রীর (নাজনীন আক্তার) সেলাই করা জামা কাপড় দিয়ে মেয়েকে তার বাড়িতে পাঠাই। অভিযুক্ত হানিফের বাড়িতে কেউ না থাকায় কৌশল সে আমার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে আটকে রাখে। পরে মেরে ফেলার ভয় ও জিম্মি করে জোরপূর্বক ভাবে পাশবিক নির্যাতন চালায় সে। বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ব্যথার যন্ত্রণায় কোমলমতি শিশু শিক্ষার্থী কান্নাকাটি করলে তার হাতে কিছু টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনে খেতে বলে অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা । সম্প্রতি তিন (০৩) দিন আগে বোতল দিয়ে দুধ আনার জন্য মেয়েকে হানিফ দেওয়ান হানিফার বাড়িতে পাঠালে সে ঠিক আগের কৌশলেই শিশু শিক্ষার্থীকে ঘরের ভেতরে আটকে রেখে পুনরায় অমানবিক নির্যাতন চালায়।

এদিকে দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে চিৎকার করে বলে, মা তাদের (হানিফার) বাড়িতে যাইবা না, তারা খারাপ মানুষ। সে আরো চিৎকার করে বলে হানিফ ভাইয়া আমাকে এরকম করেছে। পরে ভিকটিমের পরিবারের লোকজন আহত শিশুকে মঙ্গলবার (০৭ জুলাই) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত কন্টাক্টর হানিফ দেওয়ান এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছে। তার বিভিন্ন অপকর্মের দায়ে এলাকায় একাধিকবার বিচার হলেও কোন তোয়াক্কা করছে না সে।
স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন কন্টাক্টর হানিফার খুটির জোর কোথায়? কার ছত্রছায়া সে এ অপকর্ম গুলো করে যাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *