Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭, আহত ৪২ - দৈনিক স্বাধীন সংবাদ

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭, আহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বাণিজ্যিক গুদামে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। হামলায় আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে বুচা এলাকায় এ হামলা চালানো হয়। হামলার পর গুদামটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো হামলায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও গোলাবারুদ মজুদের একটি গোপন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সাধারণ বসতির এত কাছে কীভাবে গোলাবারুদ মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইউক্রেন সরকার।

একই রাতে কিয়েভসহ ওডেসা, সুমি ও আশপাশের বিভিন্ন এলাকায়ও ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় এক কিশোরসহ আরও কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাতভর অভিযানে রাশিয়ার ২৩৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ভূখণ্ডের সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতেও হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত ও ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার একটি বড় অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠানের গুদামও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়তে থাকায় ইউক্রেন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *