Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি - দৈনিক স্বাধীন সংবাদ

কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি

মোঃআনজার শাহ :

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লায় যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যুব বিভাগের কেন্দ্রীয় টিম সদস্য ড. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা মো. মাহবুবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী। এ সময় মহানগর যুব বিভাগের নেতা মু. ইসরাফিল, মোহাম্মদ হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে যুবকদের অংশগ্রহণে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *