Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রার্থী হলেন জসিম উদ্দিন কনক - দৈনিক স্বাধীন সংবাদ

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রার্থী হলেন জসিম উদ্দিন কনক

মোঃআনজার শাহ

কুমিল্লা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন কনক।

তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন ওমর ফারুকী তাপস এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেন মনির হোসেন। স্বাক্ষরিত মনোনয়নপত্রটি জসিম উদ্দিন কনকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় প্রস্তাবক ও সমর্থক সকলের কাছে দোয়া কামনা করেন এবং কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে জসিম উদ্দিন কনককে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, কুমিল্লার সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জসিম উদ্দিন কনক। প্রেস ক্লাব নির্বাচনে তাঁর প্রার্থিতাকে ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *