মোঃআনজার শাহ
কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। পরিদর্শনকালে তিনি সংস্থার কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ এবং ভিপি ওয়াসিম।
পরিদর্শন শেষে গৃহায়ণ ও গণপূর্ত ভবনের সামনে একটি বৃক্ষচারা রোপণ করেন সচিব মোঃ নজরুল ইসলাম। এরপর তিনি কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আধুনিক, টেকসই ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে সকলে আন্তরিকভাবে কাজ করে যাবেন। তাঁরা মনে করেন, নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অবকাঠামোগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত উন্নয়নই পারে কুমিল্লাকে একটি আদর্শ নগরীতে রূপান্তরিত করতে।
সচিবের এই পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।