Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরছেন রোমেরো; আক্রমণে লড়াই লাওতারো-আলভারেজের - দৈনিক স্বাধীন সংবাদ

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরছেন রোমেরো; আক্রমণে লড়াই লাওতারো-আলভারেজের

স্পোর্টস ডেস্ক:

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ফলে রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ নিয়ে চমক রাখতে পারেন।

বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন রোমেরো। কোচিং স্টাফের সব ধরনের ফিটনেস পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। শেষ অনুশীলনের পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, জর্ডানের বিপক্ষে রোমেরোর পরিবর্তে খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে ফিরতে হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পাওয়ায় জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত।

রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আক্রমণভাগে এখনো রয়েছে অনিশ্চয়তা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন বিবেচনায়। শেষ পর্যন্ত কে শুরুর একাদশে জায়গা পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

এদিকে বাঁ প্রান্তেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছিলেন নিকোলাস তালিয়াফিকো। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ফাকুন্দো মেদিনা একাদশে সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবারের অনুশীলনে দুজনকেই সমানভাবে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।

মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদাকে নিয়েই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে কোচের।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা (বা নিকোলাস তালিয়াফিকো); রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ (বা হুলিয়ান আলভারেজ)।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা। এরপর তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *