Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কেরানীহাটে হোমিও চিকিৎসার নামে ‘অনৈতিকতা’: সিসিটিভি ফুটেজ ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ - দৈনিক স্বাধীন সংবাদ

কেরানীহাটে হোমিও চিকিৎসার নামে ‘অনৈতিকতা’: সিসিটিভি ফুটেজ ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কেরানীহাটে একটি হোমিওপ্যাথিক চেম্বারে চিকিৎসার নামে এক নারীর সঙ্গে অনৈতিক ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই চেম্বারের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসার অজুহাতে চেম্বারের ভেতরে এক নারী রোগীর সঙ্গে অত্যন্ত আপত্তিকর আচরণ করা হচ্ছে। ‘দৈনিক চট্টগ্রামের খবর’সহ বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেরানীহাট ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসার মতো একটি পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা এ ধরনের কর্মকাণ্ড করছে, তারা পুরো চিকিৎসক সমাজের জন্য কলঙ্ক।

চেম্বারের ভেতরে নারী রোগীদের নিরাপত্তা নিয়ে এখন সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। নামধারী ওই কথিত চিকিৎসককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভিডিওটি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে জানা গেছে।

সচেতন নাগরিকদের মতে, ব্যস্ততম কেরানীহাটের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় চিকিৎসার নামে এমন অনৈতিক কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এমন অপকর্ম করার সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *