কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইকরাম চৌধুরী আকিজকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে এসআই মো. আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই হেলাল হোসেন, এএসআই সাইফুল ইসলাম মুন্সিসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ইকরাম চৌধুরী আকিজের বিরুদ্ধে দায়রা-৪৩১৪/২৫, দায়রা-৫৯৭/২৪, সিআর-৮৭১/২৩ ও সিআর-৬৯/২৫ মামলায় চারটি সাজা ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া পটিয়া থানায় তার বিরুদ্ধে দুটি সিআর ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *