Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল"; জুলাই শহীদদের স্মরণে মানবিক কুমিল্লার ‘চ্যাম্পিয়নস কাপ’ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - দৈনিক স্বাধীন সংবাদ

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল”; জুলাই শহীদদের স্মরণে মানবিক কুমিল্লার ‘চ্যাম্পিয়নস কাপ’ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃআনজার শাহ

মহান জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তরুণ যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ‘চ্যাম্পিয়নস কাপ মানবিক কুমিল্লা’ ফুটবল টুর্নামেন্ট।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক কুমিল্লার উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার নোয়াপাড়ায় অবস্থিত কে আলী স্পোর্টস কমপ্লেক্সে (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে) বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সেই উপলব্ধি থেকেই মহান জুলাই শহীদদের স্মৃতিকে ধারণ করে যুবসমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের চর্চা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের সঙ্গে সম্পৃক্ততা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে যেমন সহায়ক, তেমনি তাদেরকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে। যুবসমাজকে মাঠমুখী করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

‘চ্যাম্পিয়নস কাপ মানবিক কুমিল্লা’ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *