Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল - দৈনিক স্বাধীন সংবাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

মোঃ মশিউর রহমান:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেনসহ সহযোগী অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *