গলাচিপায় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান

মু. জিল্লুর রহমান জুয়েল:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৫ সালের ১১১ জন জুনিয়র এবতেদায়ী, দাখিল ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল ২০২৬ ইং, বুধবার গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম (অঃদঃ)-এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। কঠিন অধ্যায় মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারলেই শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, তোমরা এই মেধাকে আরও সমৃদ্ধ করে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এন জেড মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবতেদায়ী ১৮ জন (ট্যালেন্টপুলে ৬ জন, সাধারণে ১২ জন), জুনিয়র ৮৪ জন (ট্যালেন্টপুলে ২৮ জন, সাধারণে ৫৭ জন) এবং দাখিল ৮ম শ্রেণির ৯ জন (ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণে ৫ জন) শিক্ষার্থীসহ মোট ১১১ জন শিক্ষার্থীর মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন এবং মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মোঃ আবুল কালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *