Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, দুই শিক্ষক গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

গাংনীতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, দুই শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের নিমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজিপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি।

এর আগে শনিবার (২৯ আগস্ট) তেঁতুলবাড়িয়া এলাকা থেকে খায়রুজ্জামান ওরফে আকামত নামের অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার এজাহার ও সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণ করতে যান নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি তারেক হোসেন।

এ সময় তাদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। পরে তাদের দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।

হামলায় আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা গাংনী থানায় গিয়ে মামলা করেন।

এ ঘটনায় দুই শিক্ষকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৬/২৬। এতে দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গাংনী থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *