মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক পারিবারিক বনভোজন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ এম ওমর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের প্রাইম।
আলোচনায় অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ (সমকাল), এম জাহেদ চৌধুরী (পূর্বকোণ) ও আবুল কালাম আজাদ। কর্মশালায় মোবাইল সাংবাদিকতার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক বিজন কুমার।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী আহসান, সাংবাদিক মনজুর আলম (যায়যায়দিন), মনসুর আলম রানা (দৈনিক খোলা কাগজ), জিয়াউদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), আবদুল মজিন চৌধুরী (জনতা), বিএম হাবিব উল্লাহ, এস এম হান্নান শাহ, অলিউল্লাহ রনি (দৈনিক খবরপত্র), জামাল হোসাইন, শাহরিয়ার বাপ্পী (আজকের পত্রিকা), সাইফুল ইসলাম সাইফ (রূপালী বাংলা), কামল উদ্দিন, শাহজালাল শাহেদ (সংগ্রাম), ওমর আলী, নাজেম উদ্দিন, শাহদাত আলী, মোস্তফা কামাল, আবদুল করিম বিটু, ইউসুফ বিন হোসাইন, রাজুদাশ, নাজমুল সাঈদ সোহেল, রিয়াদউদ্দিন, জোবাইরুর ইসলাম, আলমগীর রানা, ইসমাইল তুহিন, আরাফাত চৌধুরী, নুরুল আমিন টিপু, রেজাউল করিম, আদিল চৌধুরী, শাহরিয়ার মাহমুদ, আরিফুল মতিন চৌধুরী, ফয়সাল মাহমুদ সাগর, ইয়ার রহমান ও নজরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।