আরাফাত হোছাইন:
কক্সবাজারের চকরিয়া-মাতামুহুরি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মাসুম ছিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, মিজানুর রহমান খোকন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন এবং চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ওমর আলী।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, সংঘর্ষ এড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।