Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চট্টগ্রামে আজ এনসিপির সংবাদ সম্মেলন, থাকছেন সারজিস-তুষার - দৈনিক স্বাধীন সংবাদ

চট্টগ্রামে আজ এনসিপির সংবাদ সম্মেলন, থাকছেন সারজিস-তুষার

চট্টগ্রাম প্রতিনিধি ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার অংশ হিসেবে আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরের স্টেশন রোড এলাকার হোটেল সৈকতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়।

এনসিপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সমন্বয় সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ।

এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *