কামরুল:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দায়রা মামলা নং-২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি কাজল দাশ। তিনি মৃত সুনীল দাশের ছেলে। তাঁর ঠিকানা গোয়ালপাড়া, শেফালীর ভাড়াটিয়া, রেলওয়ে হাসপাতাল কলোনি, সিআরবি, কোতোয়ালী, চট্টগ্রাম।
অপরজন হলেন অর্থঋণ জারি মামলা নং-১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম। তিনি মৃত কামাল উদ্দিনের ছেলে। তাঁর ঠিকানা কেচাইনপাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।