Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চাঁদাবাজি করলে জিয়া-খালেদা-তারেকের ত্যাগ ব্যর্থ হয়ে যাবে: কায়সার আলম সেলিম - দৈনিক স্বাধীন সংবাদ

চাঁদাবাজি করলে জিয়া-খালেদা-তারেকের ত্যাগ ব্যর্থ হয়ে যাবে: কায়সার আলম সেলিম

 

মোঃআনজার শাহ

বরুড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, চাঁদাবাজি বা মানুষকে হয়রানি করে কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়ালে শহীদ জিয়াউর রহমানের ত্যাগ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘদিনের পরিশ্রম সবই ব্যর্থতায় পরিণত হবে।

তিনি বলেন, স্থানীয় সাংসদ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া সুমন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, অথচ কিছু ব্যক্তির অপকর্মের কারণে সেই পরিশ্রম প্রশ্নবিদ্ধ হতে পারে না। যারা সংসদে বসে বিরোধিতা করে কিংবা বিদেশ থেকে সমালোচনা করে, তাদের বিরুদ্ধে মাঠপর্যায়ে জনগণকে পাশে রাখতে হলে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগণের কাছাকাছি থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঐক্যের আহ্বান
কায়সার আলম সেলিম জানান, অতি অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান এবং সাম্প্রতিক এক নির্বাচনে দলীয় প্রার্থীর প্রায় এক লাখ ২৬ হাজার ভোটে জয়ী হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ঐক্যবদ্ধ থাকলে এলাকার প্রতিটি চেয়ারম্যান ও মেম্বার পদে বিএনপির প্রার্থীরাই জয়ী হবেন।

পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়ার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান:
সভায় সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, কোনো চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে অর্থ নিয়ে তার পক্ষে সুপারিশ করার চেয়ে মৃত্যুকে তিনি শ্রেয় মনে করেন। তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় নির্দেশনা না মেনে কেউ যদি কোনো বিরোধ মীমাংসা বা লেনদেনে জড়ায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও এর কোটি কোটি মানুষকে টিকিয়ে রাখতে বিএনপিকে জনগণের পাশে থাকতে হবে, আর এই দায়িত্ব থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *