Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চিকিৎসক মিনহাজুর রহমান তারেকের জন্মদিনে শুভেচ্ছা বিনিময়, কেক কাটালেন মহানগর বিএনপি সভাপতি - দৈনিক স্বাধীন সংবাদ

চিকিৎসক মিনহাজুর রহমান তারেকের জন্মদিনে শুভেচ্ছা বিনিময়, কেক কাটালেন মহানগর বিএনপি সভাপতি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মেডিকেল কলেজের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শাখার সর্বশেষ কমিটির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, সিনিয়র সার্জন এবং মানবিক চিকিৎসক মিনহাজুর রহমান তারেকের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা জিলা স্কুলসংলগ্ন বধূয়া ফুড ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। এ সময় তিনি চিকিৎসক মিনহাজুর রহমান তারেককে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন মিনহাজুর রহমান তারেক। পরে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু উপস্থিত সবাইকে নিজ হাতে কেক খাওয়ান। এতে অনুষ্ঠানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

জন্মদিনের এ আয়োজনে উপস্থিতরা চিকিৎসক মিনহাজুর রহমান তারেকের পেশাগত জীবনের সাফল্য, মানবিক চিকিৎসাসেবা এবং মানুষের পাশে থাকার উদ্যোগের প্রশংসা করেন। তারা তার আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

চিকিৎসক মিনহাজুর রহমান তারেক কুমিল্লার চিকিৎসাঙ্গনে অর্থোপেডিক্স চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজনটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *