Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২ - দৈনিক স্বাধীন সংবাদ

চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

মোঃ সাইদুল ইসলাম:

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাইফুল ইসলাম তপু ও মো. রবিন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজসংলগ্ন টি-ভ্যালি এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। আটক দুজনের শরীর তল্লাশি করে একজনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অপরজনের কাছ থেকে একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্রও তারা দেখাতে পারেননি।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *