জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুঃ খুরশিদ আলমের গণসংযোগ ও পথসভা

মোঃ মাহমুদুল হাসান:

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ খুরশিদ আলম গণসংযোগ ও পথসভা করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) খুরশিদ আলম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন।
চৌডালা ইউনিয়নের পাড়া-মহল্লা, হাটবাজারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নাঙ্গল প্রতীকে ভোট চান।

খুরশিদ আলম পথসভায় তাঁর বক্তব্যে বলেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া—আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আমার নিজস্ব কোনো চাওয়া নেই, আপনাদের জন্য আমি কিছু করতে চাই। আর কিছু করতে হলে এমপি নির্বাচিত হতে হবে। আগেও আপনাদের জন্য আমাদের পরিবার ও আমি অনেক কিছু করেছি। আপনারা সবাই অবগত। আমাকে বিগত দিনে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে আমি বিজয়ী হলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করব। তার পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকেই নির্বাচিত করবেন—ইনশাআল্লাহ, আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *